• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল;
গাড়ি কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

"উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি আলী ইবনে আব্বাস ও ডেমাস্কাসের লোক উভয়ের মাঝেই বিদ্যমান। যৌক্তিক বিশ্লেষণ করো।

'উদ্দীপকের নিঃস্বার্থভাবে পরোপকার করার দিকটি 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ও ডেমাস্কারের সম্ভ্রান্ত লোকটির মাঝে বিদ্যমান।'-মন্তব্যটি যথার্থ।
'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস একদা ডেমাস্কাসে গিয়ে বড়ো ধরনের বিপদে পড়লে সেখানকার এক সহৃদয় ব্যক্তি তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং নিরাপদে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে সেই লোক খলিফার কোপে পতিত হলে আলী ইবনে আব্বাস তাঁর পরিচয় পেয়ে তাঁকে রক্ষা করে প্রত্যুপকার করেন। উদ্দীপকের কবিতাংশে পরোপকারের অনেকগুলো উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। নদী, গাছ, গাভি, কাঠ, স্বর্ণ, বাঁশি, জলধর ইত্যাদির উদাহরণ তুলে ধরে কবি এসবের পরোপকারিতার দিকটি তুলে ধরেছেন। 'প্রত্যুপকার' গল্পেও আলী ইবনে আব্বাস এবং দামেস্ক নিবাসী ব্যক্তিটি পরস্পরের বিপদে উপকার করেছেন। তাই দেখা যাচ্ছে যে, উদ্দীপকের নদী, গাছ, গাভি, কাঠ প্রভৃতি যেভাবে পরোপকারে ব্রতী, তেমনি' আলোচ্য গল্পে আলী ইবনে আব্বাস এবং দামেস্কের অধিবাসী ব্যক্তিটিও একইরকম আদর্শের পরিচয় দিয়েছেন। অন্যের উপকারের দৃষ্টান্ত উদ্দীপক এবং আলোচ্য গল্পের সর্বত্রই বিস্তৃত। এসব বিবেচনায় বলা যায় যে, উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি আলী ইবনে আব্বাস ও দামেস্কের লোক উভয়ের মাঝেই বিদ্যমান।

উত্তরের সারবস্তু: উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের মধ্যে নিঃস্বার্থভাবে পরের উপকার করার যে সাদৃশ্যপূর্ণ দিকটি রয়েছে তা আলী ইবনে আব্বাস ও দামেস্কের লোক উভয়ের মধ্যেই বিদ্যমান।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()