• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল;
গাড়ি কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান তা ব্যাখ্যা করো।

পরোপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য বিদ্যমান।
'প্রত্যুপকার' গল্পে পরোপকারের একাধিক দৃষ্টান্ত ফুটে উঠেছে। গল্পে আলী ইবনে আব্বাস এবং ডেমাস্কাসের জনৈক ব্যক্তির পারস্পরিক উপকৃত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। একদা আলী ইবনে আব্বাস দামেস্ক গিয়ে বড়ো ধরনের বিপদে পড়লে উত্ত দামেস্ক নিবাসী তাঁকে আশ্রয় দেন। পক্ষান্তরে উক্ত ব্যক্তি বাগদাদে খলিফার দরবারে অভিযুক্ত হয়ে বন্দি হলে আলী ইবনে আব্বাস তাঁকে মুক্ত করেন। উদ্দীপকের কবিতাংশটি পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবি দেখিয়েছেন যে, নদী, গাভি, স্বর্ণ, মেঘ, কাঠ, বাঁশি যেসব কাজ করে সেসব মূলত অন্যের উপকারের জন্যই করে; নিজের জন্য নয়। অর্থাৎ পরোপকারিতাই এদের প্রধান লক্ষ্য। তেমনিভাবে 'প্রত্যুপকার' গল্পেও আলী ইবনে আব্বাস এবং ডেমাস্কাস নিবাসী লোকটির মাঝে পরোপকারিতার গুণ লক্ষ করা যায়।

উত্তরের সারবস্তু: নিঃস্বার্থভাবে পরের উপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য রয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()