• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' দেশের সাধারণ নির্বাচনে 'X' দল নির্বাচিত হলেও ক্ষমতা হস্তান্তরে চক্রান্ত শুরু করে। এর প্রেক্ষিতে দেশটির ছাত্র-জনতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীসহ সকলেই আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে একটি ছায়া সরকার গঠন করা হয়।

'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়?

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর যে বর্বর গণহত্যা চালায় সে অভিযানের সাঙ্কেতিক নাম ছিল 'অপারেশন সার্চলাইট'।

শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশে ১৯৭১ সালের ১৭ই মার্চ মেজর জেনারেল টিক্কা খান ও সামরিক গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা রাও ফরমান আলী বাঙালির ওপর এই নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা প্রস্তুত করেন। ২৫শে মার্চ মধ্যরাতের কিছু আগে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির ওপর ঝাপিয়ে পড়ে। এ রাতে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে পরিচালিত নৃশংস গণহত্যায় কয়েক হাজার মানুষ প্রাণ হারান। এ কারণে এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে '২৫শে মার্চের কালরাত' হিসেবে চিহ্নিত হয়ে আছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()