• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' দেশের সাধারণ নির্বাচনে 'X' দল নির্বাচিত হলেও ক্ষমতা হস্তান্তরে চক্রান্ত শুরু করে। এর প্রেক্ষিতে দেশটির ছাত্র-জনতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীসহ সকলেই আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে একটি ছায়া সরকার গঠন করা হয়।

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কোন বিষয়টিকে প্রতিফলিত করেছে? তার কাঠামো ব্যাখ্যা করো।

উদ্দীপকে বর্ণিত ঘটনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারকে প্রতিফলিত করে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে এ সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় 'মুজিবনগর সরকার' গঠিত হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা এর সদস্য ছিলেন। ১০ই এপ্রিলই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ ঘোষিত হয়। মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুরের সংশ্লিষ্ট এলাকাটির নাম দেওয়া হয় মুজিবনগর।

মুজিবনগর সরকারের ক্ষেত্রে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ সরকার তথা অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এ সরকারের উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি)। এছাড়া তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী, এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, এ.এইচ.এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোশতাক আহমেদকে পররাষ্ট্র ও আইনমন্ত্রী করা হয়। উদ্দীপকে 'ক' দেশের যে ছায়া 'সরকারের কথা বলা হয়েছে তা মুজিবনগর সরকারকেই নির্দেশ করেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()