• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' দেশের সাধারণ নির্বাচনে 'X' দল নির্বাচিত হলেও ক্ষমতা হস্তান্তরে চক্রান্ত শুরু করে। এর প্রেক্ষিতে দেশটির ছাত্র-জনতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীসহ সকলেই আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে একটি ছায়া সরকার গঠন করা হয়।

"মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে উল্লিখিত বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল"-মতামত দাও।

মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ১০ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান করে মুজিবনগর সরকার গঠিত হয়। এ সরকার পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী ইপিআর (বর্তমানে বিজিবি) বাহিনীতে কর্মরত বাঙালি সদস্য এবং দেশের মুক্তিকামী সাধারণ মানুষকে নিয়ে মুক্তিবাহিনী গঠন করে। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার দেশকে ১১টি সেক্টর ও কয়েকটি সাব-সেক্টরে ভাগ করে। এ ছাড়া তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নেতৃত্বে তিনটি বিশেষ ফোর্স বা বাহিনী গঠন করা হয়। মুজিবনগর সরকারের আহ্বানেই প্রতিবেশি দেশ ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কূটনৈতিক সমর্থন দেয় এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের ব্যবস্থা করে।

এছাড়া মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টির উদ্দেশ্যে কূটনীতিকদের বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরে (যেমন- দিল্লি, লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন, স্টকহোম) পাঠায়। এর মাধ্যমে বিদেশে বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করা হয়। সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। তিনি ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব নেতৃত্ব ও সাধারণ জনগণের সমর্থন' আদায়ের জন্য কাজ করেন। মুজিবনগর সরকারের এ ধরনের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক তৎপরতার ফলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে ওঠে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()