• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

এক ঐতিহাসিক দিনে জামান সাহেব তার পরিবারের সদস্যদের সাথে টিভি দেখছিলেন। টিভির পর্দায় একজন নেতার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো....।" জামান সাহেব বললেন, "এই ভাষণটি ছিল আমাদের স্বাধীনতার দিক নির্দেশক।"

উদ্দীপকে উল্লিখিত ভাষণের পটভূমি ব্যাখ্যা করো।

'৭০-র সাধারণ নির্বাচনে জয়লাভের পরও পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে টালবাহানা ও নানামুখী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

বাঙালির রাজনৈতিক জীবনে ৭ই মার্চের ভাষণ অনন্য হয়ে আছে। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে মিরচকুণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমত্র হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে। এ অবস্থায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডেকেও ১লা মার্চ তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধুর আহ্বানে ২রা মার্চ ঢাকা এবং ৩রা মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। এ রকম একটি অস্থিতিশীল অবস্থায় ৭মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দেন।

'৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং জনগণকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। উদ্দীপকে দেখা যায়, জামান সাহেব এক ঐতিহাসিক দিনে টিভিতে একজন মহান নেতার ভাষণ দেখছিলেন। বলিষ্ঠ কণ্ঠে সেই নেতা জনগণকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। মূলত তিনি টিভিতে যে ভাষণ দেখেন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

উদ্দীপকে উল্লিখিত ভাষণের পটভূমি ব্যাখ্যা করো। | বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি) | Uddoyon