• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নিলা: ১৯৭১ সালের ৪র্থ মাসে খুলনা বিভাগের একটি জেলায় একটি সরকার নতুন যাত্রা শুরু করে। এই সরকারের মাধ্যমে যুদ্ধে বাঙালি সৈনিকদের গতি আসে।

পলি: একটি পরাশক্তির দেশ মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে। শক্তিধর দেশটি একটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পক্ষে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন 'জনযুদ্ধ' বলা হয়?

মুক্তিযুদ্ধে বাংলার সকল শ্রেণি তথা গণমানুষের অংশগ্রহণ ছিল বলে একে জনযুদ্ধ বলা হয়।

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাংলার নিরস্ত জনগণের ওপর আক্রমণ চালায়। বাঙালি কৃষক, শ্রমিক, ছাত্র, সেনা, পুলিশ, ইপিআর সদস্যরা সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাঙালিরা শক্তিশালী ও অস্ত্রে সুসজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীকে বিনা প্রতিরোধে ছাড় দেয়নি। সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশ নেয়। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে 'গণযুদ্ধ' বা 'জনযুদ্ধ' বলা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()