- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মক্তব শিক্ষা মুসলিম সমাজে হাজার বছরের ঐতিহ্য। আমাদের সমাজে মক্তব থেকেই মুসলিম সমাজের শিশুরা ধর্মীয় এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। এখান থেকেই ইসলামী তাহযিব তমদ্দুন ও শিক্ষা সংস্কৃতির মৌলিক জ্ঞান লাভ করে। বর্তমানে দেশের প্রতিটি মুসলিম, জনপদেই মক্তব গড়ে ওঠেছে। এটা ইসলামি শিক্ষার এক ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান।
ইসলামি সংস্কৃতি বলতে কী বোঝ?
কুরআন-সুন্নাহের আলোকে অনুসরণীয় জীবন পদ্ধতিই হলো-ইসলামি সংস্কৃতি।
যে সংস্কৃতি শিক্ষা-সাধনায়, সাহিত্যে, স্থাপত্যে, চিত্রে, ভাস্কর্যে, 'আধ্যাত্মিক, নৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইসলামি নীতি-আদর্শ ও মননশীলতাকে লালন করে ব্যাপকার্থে তাই ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধগুলো সক্রিয় থাকে।

