- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মক্তব শিক্ষা মুসলিম সমাজে হাজার বছরের ঐতিহ্য। আমাদের সমাজে মক্তব থেকেই মুসলিম সমাজের শিশুরা ধর্মীয় এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। এখান থেকেই ইসলামী তাহযিব তমদ্দুন ও শিক্ষা সংস্কৃতির মৌলিক জ্ঞান লাভ করে। বর্তমানে দেশের প্রতিটি মুসলিম, জনপদেই মক্তব গড়ে ওঠেছে। এটা ইসলামি শিক্ষার এক ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান।
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তা বর্ণনা কর।
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান তথা মক্তবের প্রয়োজনীয়তা অপরিসীম।
মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে মুসলিম শিশুদের কুরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। মক্তব মুসলিম শিক্ষার এক অপরিহার্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মক্তব মসজিদ সংলগ্ন হওয়ায় এর আবেদন এবং শিক্ষা সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়।
মুসলিম সমাজের মক্তব শিক্ষা হাজার বছরের ঐতিহ্য। মুসলিম সমাজে ইসলামি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এটি অপরসীম ভূমিকা পালন করে আসছে। মুসলিম সমাজে ইসলামি শিক্ষা বিস্তারে মক্তবের পুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
উদ্দীপকে ইসলামি তাহযিব তমদ্দুন ও শিক্ষা সংস্কৃতির জ্ঞান দানে মক্তবের গুরুত্ব আলোচিত হয়েছে। আমাদের সমাজের বেশিরভাগ পিতামাতাই নিরক্ষর ও অশিক্ষিত বিধায় শিশুরা পিতামাতার শিক্ষা থেকে বঞ্চিত। তাই তাদের মক্তব থেকেই সাধারণ বিদ্যালয়ে পমনের যোগ্যতা অর্জন করতে হয়।
মক্তবে তারা ফরজ, ওয়াজিব, সুন্নত, হালাল, হারাম, ওজু-গোসল, সালাত আদায় প্রভৃতির নিয়ম শিখতে পারে। পাশাপাশি শিশুদের আদব-কায়দা, ভদ্রতা ও শিষ্টাচার হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, পাড়া-প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে সে শিক্ষাও তারা এখান থেকে লাভ করে। পশুপাখি ও জীবজন্তুর সাথে সদয় আচরণ করার শিক্ষাও মক্তবে দেওয়া হয়। এখানে একতা, শৃঙ্খলা, সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্বের বীজ অঙ্কুরিত হয়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মস্তব শিক্ষা এক অনবদ্য ভূমিকা পালন করে।

