• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মক্তব শিক্ষা মুসলিম সমাজে হাজার বছরের ঐতিহ্য। আমাদের সমাজে মক্তব থেকেই মুসলিম সমাজের শিশুরা ধর্মীয় এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। এখান থেকেই ইসলামী তাহযিব তমদ্দুন ও শিক্ষা সংস্কৃতির মৌলিক জ্ঞান লাভ করে। বর্তমানে দেশের প্রতিটি মুসলিম, জনপদেই মক্তব গড়ে ওঠেছে। এটা ইসলামি শিক্ষার এক ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান।

ইসলাম শিক্ষায় উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির কী কার্যাবলি রয়েছে? তা ব্যাখ্যা কর।

ইসলাম শিক্ষায় উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান তথা মক্তব মুসলিম সমাজের প্রাথমিক শিক্ষায়তন হওয়ায় এর কার্যাবলি সুদূরপ্রসারী।

মস্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে মুসলিম শিশুদের কুরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। পবিত্রতা-অপবিত্রতা, হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা মক্তবেই পেয়ে থাকে। ছোট ছোট ছেলেমেয়েদের মানসিক বিকাশেও মক্তব ইতিবাচক ভূমিকা রাখে। উদ্দীপকে এ বিষয়গুলোই ফুটে ওঠেছে।

উদ্দীপকে মক্তব শিক্ষার গুরুত্ব ও বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মূলত মক্তব মুসলিম শিক্ষার এক অপরিহার্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মক্তব বিশেষ কিছু কার্যাবলি সম্পাদনের মাধ্যমে মুসলিম সমাজে ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে অপরিসীম ভূমিকা পালন করে। কুরআন-হাদিস শিক্ষায় ও ইসলামের মৌলিক জ্ঞানদানের ক্ষেত্রে মক্তবের বিশেষ কার্যাবলি রয়েছে।

কুরআন ও হাদিস শিক্ষাদানের ক্ষেত্রে মক্তব অক্ষর জ্ঞানদান, শুদ্ধ উচ্চারণ, কুরআন তিলাওয়াত এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু সংখ্যক হাদিস শিক্ষা দেয়। ইসলামের মৌলিক জ্ঞানদানের ক্ষেত্রে মক্তবের কার্যাবলি হলো ইমান শিক্ষা দেওয়া ও শিশুদের শৈশব শিক্ষার আলোয় আলোকিত করা।

মক্তব কেবল শিশুদের ক্ষেত্রেই নয়, বরং নিরক্ষর বয়স্ক লোকদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং মন্ত্রব উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে ইসলাম শিক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()