- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ক্রম | সাল | ঘটনা |
|---|---|---|
১ | ১৯৪৯ | পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ |
২ | ১৯৫২ | ক |
৩ | ১৯৬৬ | খ |
৪ | ১৯৬৯ | গণঅভ্যুত্থান |
ছকের 'খ' দ্বারা ঐতিহাসিক কোন আন্দোলনকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ছকের 'খ' দ্বারা ইঙ্গিত করা হয়েছে ঐতিহাসিক ৬ দফা আন্দালনকে।
১৯৬৬ সালে ৫-৬ই ফেব্রুয়ারি ৬ দফা পেশ করা হয়। ৬ দফাভিত্তিক আন্দোলন ছিল বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম - বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে। এ ৬ দফা দ্বারা শেখ মুজিবুর রহমান - পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরেন। এ কর্মসূচি একদিকে বাঙালি জাতির চেতনামূলে বিস্ফোরণ ঘটায়, অন্যদিকে স্বৈরাচারী আইয়ুব খানের 'অপশাসনের ভিত নাড়িয়ে দেয়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও সামগ্রিকভাবে এ ছয়দফা বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ছকের 'খ' দ্বারা ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকেই নির্দেশ করা হয়েছে।

