- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনা-১: আমেরিকান তবুণী মার্গারেট কিছুদিন হলো বাংলাদেশে বেড়াতে এসেছে। ফাগুনের এক ভোরে সে দেখতে পায়, বেশকিছু মানুষ খালি পায়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে চলেছে। তারা সবাই একটি দুঃখের গান গাইছে। তারা একটি স্মৃতিস্তন্ডে ফুল ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। একজনের কাছ থেকে সে জানতে পারল, স্মৃতিস্তম্ভটি একটি ঐতিহাসিক আন্দোলনের ফল।
ঘটনা-২: রহিম সাহেব একটি অঞ্চলের নেতা। অন্য আরেকটি অঞ্চল নিয়ে তাদের দেশ গঠিত। রহিম সাহেবের অঞ্চলের আয় বেশি হলেও তাদের টাকায় উন্নতি হচ্ছিল অন্য অঞ্চলটিতে। তাই রহিম সাহেব কিছু দাবি সরকারের কাছে পেশ করেন। সরকার তাদের দাবি না মানলে তারা স্বাধীনতার পথে অগ্রসর হন।
"রহিম সাহেবের পেশকৃত দাবির সঙ্গে তোমার পাঠ্যবইয়ের যে ধারণাটির মিল আছে তা বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করে।" তুমি কি একমত? যুক্তি দাও।
ঘটনা-২-এ বর্ণিত রহিম সাহেবের পেশকৃত দাবির সঙ্গে আমার পাঠ্যবইয়ের ৬ দফার মিল রয়েছে এবং এ ব্যাপারে আমি সহমত পোষণ করি।
১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের চেয়ে পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তান রাষ্ট্র সকল ক্ষেত্রে অনেক বেশি সুবিধা লাভকরছিল। এরই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরেন। ৬ দফায় পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, প্রতিরক্ষার ব্যবস্থা তথা আথালিক নিরাপত্তার কথা, নিজস্ব মুদ্রার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কিন্তু আইয়ুব সরকার ৬ দফাকে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে। একে অগ্রাহ্য করে। ফলে আইয়ুব খানের এ মন্তব্য বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তান সরকার ৬ দফা গ্রহণ না করে দমনপীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। এরপর তা ক্রমে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। স্বায়ত্তশাসনের ৬ দফা দাবিই পরবর্তীতে বাঙালির মনে যে সুপ্ত বাসনা জাগিয়েছিল, তা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত আন্দোলনে রূপ নিয়ে এদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
পরিশেষে এ কথা বলা যায়, রহিম সাহেবের পেশকৃত দাবি আমাদের মুক্তির সনদ ৬ দফার সাথে মিল আছে।

