- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আবিদ একজন যোদ্ধা। যুদ্ধের পর বাড়ি ফিরে এসে সে ছোট বোন লীমার কাছে যুদ্ধের কথা বর্ণনা করেছিল। যুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়েছিল। লীমা এর কারণ জানতে চাইলে আবিদ বলল, আসলে তাদের রণকৌশল ঠিকই ছিল কিন্তু প্রথম দিকে কয়েকজন শত্রু সৈন্য মারা যেতে দেখে তারা কমান্ডারের নির্দেশ ভুলে গিয়ে প্রকাশ্যে চলে এসেছিল। অবশ্য পরে আর কখনো তারা এমন ভুল করেনি।
হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কী?
হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান।
'হিজরত' শব্দটির শাব্দিক অর্থ স্থানান্তর বা দেশত্যাগ হলেও এটি কোনো সাধারণ দেশ ত্যাগ নয়। মক্কার কুরাইশদের অমানুষিক অত্যাচার ও উৎপীড়নে অতিষ্ঠ হয়ে মুহাম্মদ (স) ৬২২ খ্রিষ্টাব্দে জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমন করেন। ইসলামের ইতিহাসে এ গমন 'হিজরত' নামে পরিচিত। মহানবি (স)-এর এ স্বদেশ ত্যাগের উদ্দেশ্য ছিল জীবনের নিরাপত্তা ও ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা। অপরপক্ষে স্বদেশ ত্যাগ একটি সাধারণ বিষয়। যেকোনো মানুষ তার যেকোনো প্রয়োজনে নিজের দেশ থেকে অন্যত্র গমন করলেই তাকে স্বদেশত্যাগ বলা হয়। তাই বলা যায়, লক্ষ্য ও উদ্দেশ্যগত কারণে হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য রয়েছে।

