• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আবিদ একজন যোদ্ধা। যুদ্ধের পর বাড়ি ফিরে এসে সে ছোট বোন লীমার কাছে যুদ্ধের কথা বর্ণনা করেছিল। যুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়েছিল। লীমা এর কারণ জানতে চাইলে আবিদ বলল, আসলে তাদের রণকৌশল ঠিকই ছিল কিন্তু প্রথম দিকে কয়েকজন শত্রু সৈন্য মারা যেতে দেখে তারা কমান্ডারের নির্দেশ ভুলে গিয়ে প্রকাশ্যে চলে এসেছিল। অবশ্য পরে আর কখনো তারা এমন ভুল করেনি।

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত গ্রন্থে উল্লিখিত যুদ্ধে থেকে কী শিক্ষা গ্রহণ করা হয়েছে? আলোচনা করো।

উদ্দীপকে উল্লিখিত ঘটনা এবং এ ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ইসলামের ইতিহাসের উদ্বুদ যুদ্ধ থেকে যে শিক্ষা গ্রহণ করা যায় তা হলো- নেতার আদেশ অমান্য করা অনুচিত।

উহুদ যুদ্ধে মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে যুবাইয়েরের নেতৃত্বে ৫০ তীরন্দাজ সেন্যকে উহ্রদ ও আইনাইন পর্বতের মাঝামাঝি সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেন। যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত তিনি সৈন্যদেরকে এখানে অবস্থান করতে বলেন। কিন্তু সৈন্যরা মহানবি (স)-এর আদেশ অমান্য করে গনিমতের মাল সংগ্রহে লিপ্ত হয়। ফলে এ পথ দিয়ে শত্রুরা আক্রমণ করে মুসলমানদের পরাজিত করে। বদর যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের যে বিজয় যাত্রা শুরু হয়েছিল এ যুদ্ধে তা দারুণভাবে বাধাগ্রস্ত হয়। তবে উদ্ভদের অগ্নিপরীক্ষা ইসলামের দৃঢ় সংকল্প ও আত্মনির্ভরশীলতা অর্জনের একটি জ্বলন্ত উদাহরণ, নেতার নির্দেশ অমান্য করার কারণে উহুদের বিপর্যয় মুসলমানদেরকে পরবর্তীতে সুশৃঙ্খলাবদ্ধ সামরিক জাতিতে পরিণত করে। এ যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে তারা বুঝতে পারে নেতার আদেশ অমান্য করলে পরাজয় অনিবার্য। এ শিক্ষা পরবর্তী সময়ের সকল যুদ্ধে তাদের সফল হতে সাহায্য করে।

উদ্দীপকেও দেখা যায়, আবিদ যে দলটিতে যুদ্ধ করছিল তারা কমান্ডারের নির্দেশ অমান্য করে। প্রথম দিকে কয়েকজন শত্রুকে মারা যেতে দেখে তারা নিজেদের বিজয়ের কথা ভেবে প্রকাশ্যে চলে আসে। ফলে সে যুদ্ধে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তবে এখান থেকে তারা নেতার আদেশ অমান্য না করার শিক্ষাগ্রহণ করে এবং এ ভুল তারা আর করেনি।

উপর্যুক্ত আলোচনায় এটা প্রমাণ হয় যে, নেতার আদেশ অমান্য করার কারণে উদ্বুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছে। তাই সর্বাবস্থায় নেতার আদেশ মান্য করাই উদ্দীপক এবং উহুদ যুদ্ধের শিক্ষা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()