- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আবিদ একজন যোদ্ধা। যুদ্ধের পর বাড়ি ফিরে এসে সে ছোট বোন লীমার কাছে যুদ্ধের কথা বর্ণনা করেছিল। যুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়েছিল। লীমা এর কারণ জানতে চাইলে আবিদ বলল, আসলে তাদের রণকৌশল ঠিকই ছিল কিন্তু প্রথম দিকে কয়েকজন শত্রু সৈন্য মারা যেতে দেখে তারা কমান্ডারের নির্দেশ ভুলে গিয়ে প্রকাশ্যে চলে এসেছিল। অবশ্য পরে আর কখনো তারা এমন ভুল করেনি।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের উহুদ যুদ্ধের মিল খুঁজে পাওয়া যায়।
মহানবি (স) উহুদ যুদ্ধের সময় উহুদ পাহাড়ের গোলাকার অংশের বাইরে থেকে যুদ্ধ পরিচালনার মনস্থির করেন এবং সেভাবে সৈন্য সমাবেশ করেন। মুসলিম শিবিরের পশ্চাতে বাম পাশে একটি গিরিপথ ছিল। রাসুলুল্লাহ (স)-এর নির্দেশ ছিল 'জয় অথবা পরাজয় কোনো অবস্থাতেই মুসলিম তীরন্দাজ বাহিনী যেন গিরিপথ অতিক্রম না করে'। চিরাচরিত রীতি অনুযায়ী মল্লযুদ্ধে হযরত হামজা তালহাকে নিহত করেন। প্রথম দিকে মুসলমানরা পর পর সাফল্য লাভ করে। এতে শত্রুবাহিনী দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন শুরু করে। যুদ্ধের প্রাথমিক সাফল্যের উল্লাসে মুসলিম সৈন্যবাহিনী শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং তীরন্দাজ বাহিনী মহানবি (স)-এর আদেশ ভুলে গিয়ে গিরিপথের রক্ষণাবেক্ষণের পরিবর্তে গনিমতের মাল সংগ্রহে নিয়োজিত হয়। এই সুযোগে শত্রুপক্ষ মুসলমানদের আক্রমণ করে এবং মুসলমানরা পরাজয় বরণ করে।
উদ্দীপকের আবিদও একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এ যুদ্ধে যোদ্ধাদের রণকৌশল ঠিক থাকলেও প্রথম দিকে কয়েকজন শত্রু সৈন্য মারা যেতে দেখে তারা কমান্ডারের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে চলে আসে। ফলে যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন যোদ্ধা মারা যায় যেমনটি ঘটেছিল উহুদ যুদ্ধে। সুতরাং বলা যায়, এ যুদ্ধের সাথে উহুদ যুদ্ধের মিল রয়েছে।

