- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সালাম বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশ সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় ভাই জহিরের কাছে জানতে চাইল সংবিধান কী? জহির তাকে বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা প্রয়োজন যা লিখিত বা অলিখিত থাকতে পারে। হযরত মুহাম্মদ (স) সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন।
উকাজ মেলার বর্ণনা দাও।
প্রাক-ইসলামি আরবে মক্কার অদূরে উকাজ নামক স্থানে যে বার্ষিক মেলার আয়োজন করা হতো, তা-ই উকাজ মেলা নামে পরিচিত ছিল।
উকাজ মেলায় তৎকালীন আরবীয়দের সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এ মেলায় নানা দ্রব্য-সামগ্রীর কেনা-বেচা ছাড়াও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হতো। শ্রেষ্ঠ সাতটি কবিতা পুরস্কৃত করা হতো এবং এগুলো সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যা 'সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত ছিল। অর্থাৎ উকাজ মেলা প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক চর্চার একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল।

