• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

সালাম বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশ সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় ভাই জহিরের কাছে জানতে চাইল সংবিধান কী? জহির তাকে বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা প্রয়োজন যা লিখিত বা অলিখিত থাকতে পারে। হযরত মুহাম্মদ (স) সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন।

উদ্দীপকের উল্লিখিত প্রথম লিখিত সংবিধানের তাৎপর্য বিশ্লেষণ কর।

ইসলামি আদর্শের আলোকে প্রণীত ঐতিহাসিক মদিনা সনদের ধারাগুলো বাস্তবায়নের মাধ্যমে তৎকালীন সমাজে আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

উদ্দীপকে বিশ্বের প্রথম লিখিত সংবিধানের কথা বলা হয়েছে। যেটি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটি রাসুল (স)-এর ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন এবং তা বাস্তবায়নের ঘটনারই প্রতিচ্ছবি।

মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরতের পর লক্ষ করলেন মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সর্বদা দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনৈক্য ও হিংসাত্মক মনোভাব বিদ্যমান। মহানবি (স) উপলব্ধি করেন যে মদিনা ও আশপাশে বসবাসকারী ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্ভাব ও সম্প্রীতি স্থাপন করা ছাড়া একটি সুসংহত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই মদিনায় অবস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, আনসার, মুহাজিরসহ সর্বসাধারণের অধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদ মদিনার সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করেছে। কেননা মদিনা সনদ মদিনাবাসীর মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে, শতধাবিভক্ত মদিনাবাসী মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরকে বিপদে-আপদে পাশে থাকতে অনুপ্রাণিত করে। মদিনার মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে ও ইসলামি গণতন্ত্র প্রতিষ্ঠায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদের মাধ্যমে মদিনায় বসবাসরত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, জান-মালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()