- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সালাম বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশ সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় ভাই জহিরের কাছে জানতে চাইল সংবিধান কী? জহির তাকে বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা প্রয়োজন যা লিখিত বা অলিখিত থাকতে পারে। হযরত মুহাম্মদ (স) সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন।
উদ্দীপকে বিষয়টিতে মহানবি (স)-এর জীবনের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিষয়টিতে মহানবি (স)-এর মদিনা সনদ প্রণয়নের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
হযরত মুহাম্মদ (স) ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করার পর বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। রাসুল (স) অনুভব করেন যে, মক্কার মুহাজির আর স্থানীয় ইয়াসরিববাসীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের একটি সীমারেখা টানা প্রয়োজন।
মুহাজিররা কীভাবে জীবিকা নির্বাহ করবেন তার ব্যবস্থা থাকা দরকার। কুরাইশদের হাতে ক্ষতিগ্রস্ত মুহাজিরদের ক্ষতিপূরণ কীভাবে হবে এর সুরাহা হওয়া প্রয়োজন।
মদিনার অমুসলিম ইহুদিদের সাথে মুসলমানদের সুসম্পর্ক সৃষ্টি কীভাবে হতে পারে, তার ব্যবস্থা করা প্রয়োজন। মদিনার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক রাষ্ট্রীয় রূপরেখা এবং মুসলিম জাতির ভবিষ্যৎ অগ্রযাত্রার পথ তৈরি করা প্রয়োজন। এসব বিষয় সন্নিবেশ করে রাসুল (স) ইয়াসরিবের পৌত্তলিক, ইহুদি, আনসার ও মুহাজিরদের জন্য বিশ্বের ইতিহাসের প্রথম সংবিধান প্রণয়ন করেন। এরই নাম 'মদিনা সনদ'।

