- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রাইয়ান ইলেকট্রিক মিডিয়ায় "ইসলামে সুফিবাদ ও তাসাউফ” শিরোনামে একটি অনুষ্ঠান দেখল। অনুষ্ঠানটি দেখে সে উপলব্ধি করতে সক্ষম হলো যে মানুষের পরিশুদ্ধির উপরই জীবনের সফলতা নির্ভর করে। আর এজন্যই ইসলাম জীবন দর্শনে মানুষের আত্মশুদ্ধির উপর জোর তাগিদ দেয়।
তাকওয়া বলতে কী বুঝ?
তাকওয়া বলতে আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবতীয় কাজকর্ম সম্পাদনকে বোঝায়।
তাকওয়া (التقوى) ( শব্দটি ওয়াকিউন (وَفَّى) শব্দমূল থেকে নিষ্পন্ন। এর শাব্দিক অর্থ রক্ষা করা, বিরত থাকা, বাঁচিয়ে রাখা। এর মূল অর্থ হলো আত্মরক্ষা করা। আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও ভালোবাসা হারানো আর পরিণামে চিরস্থায়ী ধ্বংসের মধ্যে নিপতিত হওয়ার আশঙ্কায় সব রকমের পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকাকে তাকওয়া বলে।

