- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলাম ও ব্যক্তিজীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মানিক সাহেব প্রথম শ্রেণির ঠিকাদার। ঈদ আসলে কেবলমাত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন কিন্তু সম্পদের হিসাব অনুযায়ী জাকাত, প্রদান করেন না। একইভাবে তার বন্ধু রতন নিজেকে হাজি হিসেবে দাবি করেন অথচ হক আদায়ে উদাসীন। এলাকার ইমাম সাহেব তাদের এমন মানসিকতা পরিবর্তনের পরামর্শ দেন।
মানিক সাহেবের কর্মকাণ্ড ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
মানিক সাহেবের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে সঠিক নয়।
ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে জাকাত একটি। ইসলামের এ স্তম্ভগুলোর যেকোনো একটিকেও অস্বীকার করা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এই স্তম্ভগুলোর তৃতীয়টি অর্থাৎ জাকাত অস্বীকারের দৃষ্টান্ত মানিক সাহেবের কাজে লক্ষণীয়।
উদ্দীপকে দেখা যায়, মানিক সাহেব ঈদ আসলে কেবলমাত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন কিন্তু সম্পদের হিসাব অনুযায়ী জাকাত প্রদান করেন না। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ জানা সত্ত্বেও তিনি জাকাত দিতে অস্বীকার করেন। অথচ জাকাত হলো ইসলামের একটি ফরজ ইবাদত প্রত্যেক স্বাধীন, প্রাপ্তবয়স্ক, মুসলিম ধনী ব্যক্তির ওপর জাকাত দেওয়া ফরজ। জাকাত অস্বীকারকারী মূলত কাফির।
এছাড়া জাকাত আদায় করা হরো মুমিনের বৈশিষ্ট্য। জাকাত দিয়ে মুমিন নিজের ইমানি দৃঢ়তার প্রমাণ করে। তাই জাকাত না দেওয়া হলো শিরকের নিদর্শন। আল্লাহ বলেছেন, 'মুশরিকদের জন্য ধ্বংস যারা জাকাত আদায় করে না এবং তারাই আখিরাত অস্বীকারকারী' (সুরা হা-মীম আস সেজদাহ ৬-৭) জনাব মানিক সাহেব জাকাত অস্বীকার করে মুশরিক ও কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছেন। তাই তার কর্মকাণ্ড সঠিক নয়।

