• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মানিক সাহেব প্রথম শ্রেণির ঠিকাদার। ঈদ আসলে কেবলমাত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন কিন্তু সম্পদের হিসাব অনুযায়ী জাকাত, প্রদান করেন না। একইভাবে তার বন্ধু রতন নিজেকে হাজি হিসেবে দাবি করেন অথচ হক আদায়ে উদাসীন। এলাকার ইমাম সাহেব তাদের এমন মানসিকতা পরিবর্তনের পরামর্শ দেন।

রতন সাহেবের হজ সম্পর্কিত মানসিকতার পরিনাম বিশ্লেষণ কর।

রতন সাহেবের হজ সম্পর্কিত মানসিকতার পরিণাম অত্যন্ত ভয়াবহ।

হজ একটি ফরজ ইবাদত। সুস্থ, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় অর্থ সঙ্গতি আছে, এমন মুসলিমের ওপর আল্লাহ তায়ালা সারাজীবনে একবার হজ পালন করা ফরজ করেছেন। হজ পালনের উদ্দেশ্যই হলো আল্লাহর নৈকট্য হাসিল করা।

অন্যথায় হজ পালনের উদ্দেশ্য যদি এমন হয় যে, হজ আদায় করলে মানুষ হাজি বলে সম্মোধন করবে তাহলে তার ঐ হজ পালনের যৌক্তিকতা আর থাকে না। উদ্দীপকে রতন সাহেবের কর্মকাণ্ডে এ বিষয়টিই ফুটে উঠেছে।

উদ্দীপকে দেখা যায়, মানিক সাহেবের বন্ধু রতন নিজেকে হাজি হিসেবে দাবি করে; কিন্তু সে হজ আদায়ের ক্ষেত্রে উদাসীন। হজ পালনের উদ্দেশ্য যেমন আল্লাহর নৈকট্য হাসিল করা তেমনি শরিয়তে বর্ণিত বিভিন্ন হক যথাযথ আদায় করাও আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম পন্থা। একজন হাজির উদ্দেশ্যই যদি হয় আল্লাহর নৈকট্য হাসিল করা তাহলে তার দ্বারা আল্লাহর সকল হুকুম যথাযথ পালন সম্ভব হবে। সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদতকে যথাযথ পালন করবে। অর্থাৎ সে হক পালনের ক্ষেত্রে উদাসীন হবে না। আর হজ পালনের উদ্দেশ্য যদি এমন হয় যে, মানুষ হাজি বলে সম্মোধন করবে তাহলে তার দ্বারা আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা সম্ভব হবে না। অর্থাৎ সে হক আদায়েও উদাসীন হবে। ফলে এরূপ ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয় না। আবার পরকালে তাকে তার ওপর অর্পিত হক সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বস্তুত তার ইবাদতে আল্লাহর নেকট্য লাভের বিষয়টি অনুপস্থিত থাকায় কিয়ামতের দিনে সে চরমভাবে লাঞ্ছিত হবে এবং শাস্তির সম্মুখীন হবে।

সুতরাং শুধু হজ নয়; বরং সকল ইবাদতের ক্ষেত্রে উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য হাসিল করা এবং নিজের ওপর অর্পিত হকসমূহ যথাযথ আদায় করা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()