- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সুভা (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জিম চোখে দেখতে পায় না। পরিবারের অনেকে তাকে 'কানা' মনে করে তার প্রতি অবহেলা প্রদর্শন করে। জিম নিজেকে বড় একা মনে করে। সংসারে সে যেন একটা জীবন্ত অভিশাপ। নিজের মাও তাকে তিরস্কার, গঞ্জনা করতে ছাড়ে না। কিন্তু বাবা মাহমুদ সাহেব জিমকে খুব ভালোবাসেন। তাকে সারাক্ষণ আগলে রাখার চেষ্টা করেন। তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন।
গোসাইদের ছোট ছেলেটির পরিচয় দাও।
গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ। যে নিতান্তই অকর্মণ্য। সে সংসারের কোনো কাজ করে না। তার দ্বারা সংসারের কোনো উন্নতি হবে এ আশা ভরসা তার বাবা-মা একেবারেই ছেড়ে দিয়েছেন। তবে প্রতাপের একটা শখ ছিলো, তা হলো ছিপ ফেলে মাছ ধরা। অপরাহে তাকে প্রায়ই এই কাজ করতে দেখা যেত। সুভার সঙ্গে তার বেশ সখ্যতা গড়ে ওঠেছিল। তার মধ্যে ছিল আবেগ, অনুভূতি ও ভালোবাসার মতো হৃদয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
কিশলয় শব্দের অর্থ কী?
'কিশলয়' শব্দের অর্থ গাছের নতুন পাতা।
উদ্দীপকের জিম 'সুভা' গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে, তা ব্যাখ্যা করো।
শারীরিক প্রতিবন্ধিতা ও সমাজ সংসারে বিড়ম্বনার শিকারের দিক হতে উদ্দীপকের জিম 'সুভা' গল্পের সুভা চরিত্রের প্রতিনিধিত্ব করে। আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পরিবার, সমাজ ও সংসারে নানাভাবে অবহেলা ও বিড়ম্বনার শিকার হয়। কিন্তু সমাজ সচেতন মানুষদের ভাবতে হবে এ পরিস্থিতির জন্য তারা নিজেরা কখনো দায়ী নয়।
তাই বিবেকহীন মানুষের মতো তাদের নিয়ে কখনো তাচ্ছিল্য ও উপহাস করা উচিৎ নয়। উদ্দীপকের জিম দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোর। পরিবারের লোকজন তার এই অবস্থাকে ভালো চোখে দেখে নি। এমনকি তার নিজের মাও জিমকে নিয়ে অবহেলা করেছে। একমাত্র বাবা ব্যতীত সবাই তাকে তিরস্কার গঞ্জনা করেছে এবং তার প্রতি অবহেলা প্রদর্শন করেছে।
জিম'র মতোই 'সুভা' গল্পের সুভাও জন্ম থেকেই বাকশক্তিহীন বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরী। তাই সকলের অবহেলার শিকার সে। এমনকি তার মা পর্যন্ত তার ওপর বিরক্ত। নিজের প্রতি সকলের এমন বৈরী মনোভাব সে বুঝতে পেরে সব সময় নিজেকে সে পরিবার ও সমাজ থেকে গুটিয়ে রাখে।
এ দিক বিবেচনায় তাই বলা যায়, শারীরিক প্রতিবন্ধিতার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের জিম 'সুভা' গল্পের সুভা চরিত্রটির প্রতিনিধিত্ব করে।
"উদ্দীপকের মাহমুদ সাহেব 'সুভা' গল্পের বাণীকন্ঠেরই প্রতিরূপ”-উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। প্রত্যেক বাবাই তার সন্তানকে ভালোবাসে। সন্তান যতই কুৎসিত, খারাপ, প্রতিবন্ধী হোক না কেন বাবা তাকে অনাদর, অবহেলা করে না। সন্তানের জন্য বাবার থাকে প্রাণভরা আশীর্বাদ ও ভালোবাসা। বিশেষ করে যারা একটু দুষ্টু প্রকৃতির ও শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী তাদের প্রতি বাবার খেয়াল থাকে একটু বেশি।
যা উদ্দীপকের 'সুভা' গল্পের জিম ও সুভার বাবার মধ্যে লক্ষ করা যায়। উদ্দীপকের জিম একজন দৃষ্টিপ্রতিবন্ধী কিশোর। পরিবারের সবাই তাকে অবহেলা-অনাদর করে। এমনকি জিমর গর্ভধারিণী মাও তাকে তিরস্কার গঞ্জনা করেন। কিন্তু জিম'র বাবা জিমকে খুব ভালোবাসেন। তাকে সারাক্ষণ আগলে রাখেন। তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন। 'সুভা' গল্পের সুভাও সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরী।
বাবা ছাড়া পরিবারের সবাই তাকে বোঝা মনে করেন। সুভার মা সুভাবে নিজের গর্ভের কলঙ্ক হিসেবে জ্ঞান করলেও বাবা তাকে অন্যদের থেকে একটু বেশিই ভালোবাসা দেয়। 'সুভা' গল্পের সুভার বাবা সুভাকে অত্যন্ত ভালোবাসেন।
পরিবারের অন্যান্য সদস্যরা সুভাকে নিয়ে নানা কটুকথা বললেও বাবা সুভাকে নিয়ে কোনো ধরনের তিরস্কার বা ঠাট্টা করেনি বরং সুভা যাতে সমাজের আর দশজন মানুষের মতো বাঁচতে পারে সেদিকে অনুপ্রেরণা দিয়েছে। উদ্দীপকের জিম'র বাবার ক্ষেত্রেও একই ধরনের মানসিকতা লক্ষ করা যায়।
জিমকে নিয়ে যেখানে সংসারের সবাই অবহেলা করেছে সেখানে মাহমুদ সাহেব সন্তানকে বেশি ভালোবাসা দিয়েছেন। সন্তানের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল দিয়েছেন। তাই সঙ্গত কারণেই বলা যায় যে, উদ্দীপকের মাহমুদ সাহেব 'সুভা' গল্পের বাণীকন্ঠেরই প্রতিরূপ।

