• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • সুভা (গদ্য)
সুভা (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জিম চোখে দেখতে পায় না। পরিবারের অনেকে তাকে 'কানা' মনে করে তার প্রতি অবহেলা প্রদর্শন করে। জিম নিজেকে বড় একা মনে করে। সংসারে সে যেন একটা জীবন্ত অভিশাপ। নিজের মাও তাকে তিরস্কার, গঞ্জনা করতে ছাড়ে না। কিন্তু বাবা মাহমুদ সাহেব জিমকে খুব ভালোবাসেন। তাকে সারাক্ষণ আগলে রাখার চেষ্টা করেন। তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন।

উদ্দীপকের জিম 'সুভা' গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে, তা ব্যাখ্যা করো।

শারীরিক প্রতিবন্ধিতা ও সমাজ সংসারে বিড়ম্বনার শিকারের দিক হতে উদ্দীপকের জিম 'সুভা' গল্পের সুভা চরিত্রের প্রতিনিধিত্ব করে। আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পরিবার, সমাজ ও সংসারে নানাভাবে অবহেলা ও বিড়ম্বনার শিকার হয়। কিন্তু সমাজ সচেতন মানুষদের ভাবতে হবে এ পরিস্থিতির জন্য তারা নিজেরা কখনো দায়ী নয়।

তাই বিবেকহীন মানুষের মতো তাদের নিয়ে কখনো তাচ্ছিল্য ও উপহাস করা উচিৎ নয়। উদ্দীপকের জিম দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোর। পরিবারের লোকজন তার এই অবস্থাকে ভালো চোখে দেখে নি। এমনকি তার নিজের মাও জিমকে নিয়ে অবহেলা করেছে। একমাত্র বাবা ব্যতীত সবাই তাকে তিরস্কার গঞ্জনা করেছে এবং তার প্রতি অবহেলা প্রদর্শন করেছে।

জিম'র মতোই 'সুভা' গল্পের সুভাও জন্ম থেকেই বাকশক্তিহীন বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরী। তাই সকলের অবহেলার শিকার সে। এমনকি তার মা পর্যন্ত তার ওপর বিরক্ত। নিজের প্রতি সকলের এমন বৈরী মনোভাব সে বুঝতে পেরে সব সময় নিজেকে সে পরিবার ও সমাজ থেকে গুটিয়ে রাখে।

এ দিক বিবেচনায় তাই বলা যায়, শারীরিক প্রতিবন্ধিতার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের জিম 'সুভা' গল্পের সুভা চরিত্রটির প্রতিনিধিত্ব করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()