• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পাঠ্যবইয়ের অনুশীলনীর ২নং সৃজনশীল প্রশ্ন

:

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' প্রতিষ্ঠানটি কীভাবে অর্থায়ন করতে পারে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি একমালিকানা ব্যবসায় হওয়ায় এর মালিক নিজস্ব তহবিলের মাধ্যমে ব্যবসায়ে অর্থায়ন করতে পারে।

একমালিকানা ব্যবসায়ে লাভ হলে মালিক একাই ভোগ করে এবং লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়। এ ধরনের ব্যবসায়ে মালিকের নিজস্ব তহবিল ছাড়াও বিভিন্ন উৎস থেকে গৃহীত ঋণ ব্যবসায়ে ব্যবহার করা হয়।

উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানের মালিক একাই ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির ভোগকারী। অর্থাৎ প্রতিষ্ঠানটি হলো একটি একমালিকানা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির মালিক নিজস্ব তহবিলের মাধ্যমে ব্যবসায়ে অর্থায়ন করতে পারে। তহবিল অপর্যাপ্ত হলে বাণিজ্যিক ব্যাংক কিংবা স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণ করে ব্যবসায়ে অর্থায়ন। করতে পারে। এছাড়া ব্যবসায়ের মুনাফা, গ্রাম্য মহাজন, আত্মীয়স্বজন। থেকে গৃহীত ঋণ, ক্রেতাদের নিকট হতে অগ্রিম গ্রহণ প্রভৃতি উৎসের আধ্যমে ব্যবসায়ে অর্থায়ন করতে পারে। সুতরাং বলা যায়, 'ক' প্রতিষ্ঠানটি একমালিকানা প্রতিষ্ঠান হিসেবে উল্লিখিত উপায়ে অর্থায়ন করতে পারে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()