• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মুনিরা ও সারাহ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (স) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরজ।'

উদ্দীপকের মুনিরার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকের মুনিরার বক্তব্য ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এটি কুরআন ও সুন্নাহভিত্তিক একটি আদর্শ শিক্ষাব্যবস্থা। মানুষকে ইসলামের বিধিবিধান, আল্লাহর ইবাদতের পদ্ধতি শেখানো, জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা এবং ব্যক্তির চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য যা মুনিরার বক্তব্যে ফুটে উঠেছে।

উদ্দীপকের মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা এবং চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। তার এ বক্তব্য ইসলাম শিক্ষার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ইসলাম শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এবং অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে। এ শিক্ষা ব্যক্তির পাপপ্রবণতা ও মানবিক ত্রুটিসমূহ নিয়ন্ত্রণ করে তার চরিত্রকে সুন্দর করে। এ শিক্ষা মানব চরিত্রের পাশবিকতাকে নির্মূল করে কাঙ্ক্ষিত মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। সুতরাং বলা যায় যে, মুনিরার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()