- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জমির উদ্দিনের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পিরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পিরের কাছে প্রার্থনা করেন। অন্যদিকে জমির উদ্দিনের। ব্যবসায়ী বন্ধু আরিফের কাছ থেকে তার এক প্রতিবেশী সাঈদ পাঁচ হাজার। টাকা দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও দুই মাস পর ফেরত না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, 'আমাদের সবারই কথা ও কাজে। মিল রাখা উচিত।'
জমির উদ্দিনের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
জমির উদ্দিনে কর্মকাণ্ডে শিরক ফুটে উঠেছে।
শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাদে বিশ্বাস করা। মূলত আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক কর কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। জমির উদ্দিনের কর্মকাণ্ডে অনুরূপ দৃষ্টান্তই দেখা যায়।
জমির উদ্দিনের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পিরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পিরের কাছে প্রার্থনা করেন। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটি শিরকে অন্তর্ভুক্ত। কারণ অসুস্থতা থেকে সুস্থতা দানের একমাত্র মালিক মহান আল্লাহ। এ ক্ষেত্রে পিরের সুস্থতা দানের কোনো ক্ষমতা নেই। তাই পিরের কাছে সুস্থতা প্রার্থনা করার অর্থ হলো তাকে মহান আল্লাহর সমকক্ষ মনে করা, যা সুস্পষ্টভাবে শিরকের পর্যায়ভুক্ত। আল্লাহ তায়ালা নিজেই শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, 'বলুন (হে নবি) তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। (সূরা আল-ইখলাস, আয়াত ১) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়।' (সূরা আশ-শুরা, আয়াত ১১) এ থেকে বোঝা যায়, আল্লাহর সাথে আর কাউকে শরিক করা ইসলাম সমর্থন করে না। কিন্তু জমির উদ্দিন পিরের নামে ছাগল জবাই করে সন্তানের সুস্থতা কামনা করে আল্লাহকে একমাত্র সত্তা হিসেবে মেনে নেওয়ার ধারণা থেকে বিচ্যুত হয়েছেন, যা শিরকের সমতুল্য।

