- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আনিস এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। খুশিতে তার বাবা পাশের একটি মাজারে গিয়ে পিরের নামে একটি গরু জবাই করে। সবাইকে খাওয়ান। অন্যদিকে আনিসের চাচা, জনাব 'Z' নিজেকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন দিকের প্রচন্ড বিরোধিতা করেন। 'Z' সাহেবের কথা জেনে মসজিদের শ্রদ্ধেয় ইমাম বলেন, এই ধরনের লোকেরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
আখিরাতের প্রতি ইমান রাখা জরুরি কেন?
ইমানের মৌলিক বিষয় হওয়ায় আখিরাতে বিশ্বাস অপরিহার্য।
মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতে মানুষকে তার দুনিয়ার জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তাই আখিরাতে বিশ্বাস মানুষকে পাপকাজ থেকে বিরত রাখে এবং পুণ্যকাজে উৎসাহ জোগায়। আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত ইমানদার হতে পারে না। এসব কারণে একজন মুসলিমের জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য।

