- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আনিস এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। খুশিতে তার বাবা পাশের একটি মাজারে গিয়ে পিরের নামে একটি গরু জবাই করে। সবাইকে খাওয়ান। অন্যদিকে আনিসের চাচা, জনাব 'Z' নিজেকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন দিকের প্রচন্ড বিরোধিতা করেন। 'Z' সাহেবের কথা জেনে মসজিদের শ্রদ্ধেয় ইমাম বলেন, এই ধরনের লোকেরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
আনিসের বাবার কর্মকাণ্ডে কোন জিনিসটি ফুটে উঠেছে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
আনিসের বাবার কর্মকাণ্ডে শিরক ফুটে উঠেছে।
শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। মানুষ নানাভাবে শিরকে লিপ্ত হতে পারে। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পুশ জবেহ করা ইত্যাদি। এরূপ একটি বিষয় প্রকাশ পেয়েছে আনিসের বাবার কাজে।
উদ্দীপকের আনিস এসএসসিতে ভালো ফলাফল করায় তার বাবা তার নামে মাজারের পিরের নামে গরু জবেহ করেন। তার এ কাজটি শিরকের পর্যায়ভুক্ত। আর শিরক হলো সবচেয়ে বড় জুলুম। মানুষ শিরকের পর্যায়ভুক্ত যেসব কাজ করে তা সম্পূর্ণ অর্থহীন। কারণ মহান আল্লাহ বলেছেন, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়।' (সূরা আশ-শুরা, আয়াত ১১) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, 'যদি সেথায় (আসমান ও জমিনে) আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।' (সূরা আল-আম্বিয়া, আয়াত ২২) কিন্তু আনিসের বাবা আল্লাহর সাথে শিরক করে পিরের নামে পশু জবাই করেছে, যা শিরকের অন্তর্ভুক্ত। আর ইসলামি শরিয়তে এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

