- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ অনেক মানুষ শহিদ হয়েছেন। অনেকে আহত হয়ে শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। এ অভ্যুত্থানে অংশ নিয়ে যারা বুলেটের মুখ থেকে প্রাণে বেঁচেছেন তারা মহান রবের কাছে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, একমাত্র আল্লাহই তাদের রক্ষা করেছেন, তিনি অসীম ক্ষমতার অধিকারী। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের ভাগ্যকে মেনে নিয়ে সন্তানদের এমন আত্মত্যাগে গর্ববোধ করেছেন।
ইমানের মৌলিক বিষয়ে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো।
মুমিন হওয়ার জন্য ইমানের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করতে হবে।
ইমানের মৌলিক বিষয় সাতটি। যেমন- আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির এবং মৃত্যুর পর পুনরুত্থান। এ বিষয়গুলোর ওপর আন্তরিক বিশ্বাস স্থাপন, মৌখিক স্বীকৃতি প্রদান এবং পরিপূর্ণভাবে কাজে বাস্তবায়ন করাকে ইমান বলে। একজন মুসলিমকে অবশ্যই এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কেউ যদি এসবে বিশ্বাস স্থাপন না করে তাহলে সে মুমিন হতে পারবে না। তাই মুমিন হওয়ার জন্য ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য।

