• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' চিহ্নিত স্থানে কোন জঘন্য পাপকে নির্দেশ করা হয়েছে? চিত্রে উল্লেখ করা বিষয়গুলোর আলোকে এর ব্যাখ্যা দাও।

উদ্দীপকে, 'ক' চিহ্নিত স্থানের বৈশিষ্ট্য দ্বারা শিরককে নির্দেশ করা হয়েছে।

শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলে। উদ্দীপকে উল্লেখিত চারটি বৈশিষ্ট্যই মহান আল্লাহর সাথে অংশীদারিত্ব প্রকাশ করে। যীশু খ্রিষ্টকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করা হলো আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বের সাথে শিরক করা। কারণ আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তাঁকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। কারও কাছে সম্পদ ও উন্নতি কামনা করলে আল্লাহ তায়ালার গুণাবলির সাথে শিরক করা হয়। কারণ মহান আল্লাহ হলেন সকল সৃষ্টির রিজিকদাতা, পালনকর্তা ও সমৃদ্ধিদাতা। কাউকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর মাধ্যমে সৃষ্টিজগত পরিচালনায় আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হয়। আর কোনো ব্যক্তি বা বস্তুর সামনে মাথা নত করা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা। তাই উদ্দীপকের চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে জঘন্য অপরাধ শিরককে নির্দেশ করা হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()