- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ছক-'ক' | ছক-'খ’ |
|---|---|
১. জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। | ১. কার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। |
২. গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধানস্থল। | ২. প্রতিষ্ঠানের প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। |
৩. সমাজ ও রাষ্ট্রের চাহিদানুযায়ী নতুন ও প্রচলিত বিষয় সংশোধন, প্রণয়নকারী প্রতিষ্ঠান। | ৩. রাষ্ট্রপতি কোনো ব্যাখ্যা চাইলে পরামর্শ দিয়ে থাকে। |
৪. নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় নিষেধাজ্ঞা দিতে পারে। |
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যাবলি ব্যাখ্যা করো।
উপজেলার প্রধান প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশকিছু গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজের মধ্যে রয়েছে- উপজেলার প্রশাসনিক কাজ তদারকি করা। উপজেলার সকল উন্নয়নকাজ তদারকি করা। সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা উন্নয়ন কমিটির প্রধান। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। তিনি উপজেলা কোষাগারের রক্ষক। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে সরকার প্রদত্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন করেন।

