• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মীম তার বন্ধুদের সাথে একটি ঐতিহাসিক স্থান দেখতে যায়। উক্ত স্থানটি দেখে তারা মুগ্ধ হয়। স্থানটি সোনারগাঁয়ে অবস্থিত। স্থানটিতে এখনও ৫২টি ইমারত টিকে আছে। মীমের এক বন্ধু বলল, পরের বছর আমরা জাতীয় জাদুঘর দেখতে যাব। এই জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আমরা প্রাচীন বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা পাব।

মীম যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা কর।

উদ্দীপকে মীম সোনারগাঁওয়ের পানামা নগর পরিদর্শন করে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর ব্যাপক খ্যাতি ছিল। উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। তারা পানামের মূল সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনও একরম ৫২টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুপাশে ইমরাতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে ২১টি ইমারত রয়েছে। এর মধ্যে কয়েকটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্যরীতি অনুসরণ করা হয়। তবে এগুলোর নির্মাণকলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()