• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

সাফিনের দেশের স্বাধীনতার জন্য দেশপ্রেমিক, অকুতোভয় এক সেনা কর্মকর্তা মৃত্যুভয় তুচ্ছ করে সেনানিবাস থেকে বেরিয়ে নিকটতম জাতীয় সম্প্রচার কেন্দ্র থেকে পর পর দুই দিন স্বাধীনতার ঘোষণা দেন। তার এ ঘোষণায় আতঙ্ক ও হতাশায় নিমজ্জিত জাতির মধ্যে প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চার হয় এবং দীর্ঘদিন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সাফিনের দেশ স্বাধীনতা লাভ করে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান উল্লেখ কর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। অদম্য সাহস ও প্রবল দেশপ্রেমের প্রতীক এদেশের নারীরা পুরুষের পাশাপাশি অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। অপরদিকে সহযোদা হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা-শুশুষা, আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারী মুক্তিযোদ্ধরা। এভাবে রণক্ষেত্রে সেনাদের ও আশ্রয়দানে বোনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এদেশের নারীরা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()