- হোম
- ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪-২০২৫ [খ ইউনিট]
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
যখন আমরা রাজকন্যা, রাজবধূরূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু-গৃহে থাকি। আবার যখন ঐ প্রাসাদতুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, - সোপান অতিক্রম করিয়া অবতরণ কালে আমাদের মাথা ভাঙ্গে, হাত পা ভাঙ্গে রক্তাক্ত কলেবরে - হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়া আশ্রয় লই, - তখনও অভিভাবকদের বাটীতে থাকি !!
অথবা গৃহস্থের বৌ-ঝি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি; আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটীতে দুষ্টুলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, - সব জিনিসপত্রসহ ঘরগুলি দাউদাউ করিয়া জ্বলিতে থাকে, - আমরা একবসনে প্রাণটি হাতে করিয়া কোনোমতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুলগাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি,- তখনও অভিভাবকের বাটীতে থাকি !!
ক. 'প্রভু-গৃহ' বলতে কী বোঝানো হয়েছে? দুর্যোগ-দুর্ঘটনায়ও নারী প্রভু-গৃহে থাকতে বাধ্য হয় কেন?
খ. 'লঙ্কাকাণ্ডে'র কথা কোন কাহিনিতে পাওয়া যায়? কীভাবে এই লঙ্কাকাণ্ড সংঘটিত হয়?
গ. 'উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে।' ব্যাখ্য কর এবং অনুচ্ছেদ থেকে উপসর্গযোগে গঠিত ত্রুটি শব্দ লেখ।
ঘ. শব্দার্থ লেখ: সোপান, কলেবর, অমানিশীথ, বসন।
ঙ. 'গৃহ' শব্দের চারটি প্রতিশব্দ লেখ।
উত্তর :
(ক) প্রভু-গৃহ: উদ্ধৃতাংশে 'প্রভু-গৃহ' বলতে নারীর পুরুষ অভিভাবকদের গৃহকে বোবানো হয়েছে যেখানে নারীর স্বকীয়তা এবং নিজস্বতা বলতে কিছুই থাকে না। যেমন: স্বামীর গৃহ, তি'র গৃহ, পূত্রের গৃহ। সকল গৃহই পরিচিত হয় পুরুষের তত্ত্বাবধানে এসব গৃহে নারীরা অধিকার বঞ্চিত হয়ে থাকে মূলত এরূপ গৃহকেই 'হভু-গৃহ' বলে উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে দূর্যোগ-দুর্ঘটনায়ও নারী প্রভু-গৃহে থাকতে বাধ্য হওয়ার কারণ অধিকাংশ ভারতীয় নারীরাই পুরুষ অভিভাবকদের গৃহকেই অপ্স আলপ বলে মনে
করে থাকেন যদিও সেখানে তাদের কিঞ্চিত অধিকারও নেই। প্রথম জীবনে নারীর' তাদের পিতার গৃহে, বিয়ের পর স্বামীর গৃহে এবং পরবর্তীতে পুত্রের গৃহে সমগ্র জীবন অতিবাহিত করে। তাদের নিজের গৃহ বলতে কোন গৃহই নাই ফলে জীবন যাত্রায় কখনো যদি চরম দুর্যোগ-দুর্ঘটন'ও নেমে আসে তখনও তারা প্রভুগৃহে থাকতেই বাধ্য হয়, কেননা রমনীকুলের নিজগৃহ বতে কেন গৃহের অস্তিত্বই আমাদের সামাজিক ব্যবস্থায় বিদ্যমন নই।
(খ) 'লঙ্কাকান্ডে'র কথা রামায়ণের কাহিনিতে পাওয়া যায়। → যেভাবে 'লঙ্কাকান্ড সংঘটিত হয় লঙ্ার/লঙ্কাপুরীর রাক্ষসরাজ পরাক্রমশীল বীর রাবণ কর্তৃক রামের স্ত্রী সীতা অপহূত হলে রাম সদলবলে লঙ্কা আক্রমণ করে। অপরদিকে রাবণও দেশকে শত্রু মুক্ত করতে প্রাণশ্ন যুদ্ধ করে। রাম-রাবণের জীবনপণ যুদ্ধে বিপন্ন হয় লঙ্কা, এভাবেই ফঙ্কাকান্ড সংঘটিত হয়।
(গ) যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন: অভিযোগ (অভিযোগ), বেস্তার (বে + ৩'র) প্রভৃতি শব্দের অভি, বে হলো উপসর্গ। কোনো শব্দ বা শব্দাংশের নিজস্ব অর্থ থাকাকে তার অর্থবাচকতা বলে কোনো শব্দ বা শব্দাংশের নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতাকে অর্থদ্যোতকত' বলে যেমন: 'হার' একটি শব্দ, যার অর্থ পরাজয়। এর পূর্বে 'হ' উপসর্গটি যুক্ত হলে নতুন অর্থবোধক শব্দ 'ইহার' (আধ'৩) সৃষ্টি হয় অর্থাৎ 'প্র' উপসর্গটির নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতা রয়েছে এ কারণেই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।
অনুচ্ছেদে উপসর্গযোগে গঠিত দুটি শব্দ: অতিক্রম, অবতরণ এখানে 'অতি' উপসর্গটি 'ক্রম' শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি হয়েছে। 'ক্রম'-এর অর্থ-অনুক্রম, পরম্পরা, পর্যায় প্রভৃতি এবং 'অতিক্রম' এর অর্থ লঙ্ঘন। 'তরণ'-এর অর্থ এক পপার থেকে অন্য পারে পমন এবং 'অবতরণ'-এর অর্থ-নিচে গমন
(ঘ) সোপান সিঁড়ি।
কলেবর দেহ, শরীর
অমানিশীথ- অন্ধকার রাত্রি।
পরিধেয় বস্ত্র।
(ঙ) গৃহ শব্দের চারটি প্রতিশব্দ : ঘর, আলয়, আবাস, নিকেতন।

