সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা তার রাজবাড়ি আলোকিত করেন কীসের মাধ্যমে?
উত্তর:
বিলাত থেকে আমদানি করা জেনারেটরের মাধ্যমে।
প্রশ্ন:
৭ ডিসেম্বর ১৯০১ মি. বোল্টন নামে জনৈক ব্রিটিশ নাগরিক কোথায় বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন?
উত্তর:
আহসান মঞ্জিলে।
প্রশ্ন:
'ডেভকো' নামক ব্রিটিশ কোম্পানির মাধ্যমে ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর:
১৯১৯ সালে।
প্রশ্ন:
ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
উত্তর:
১৯০১ সালে।
প্রশ্ন:
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পনা গ্রহণের জন্য Electricity Directorate কত সালে গঠিত হয়?
উত্তর:
১৯৪৮ সালে।
প্রশ্ন:
পূর্ব পাকিস্তান সরকার এ দেশের সকল বেসরকারি পাওয়ার হাউজ ও বিদ্যুৎ সঞ্চালন লাইন অধিগ্রহণ করে?
উত্তর:
১৯৫৭ সালে।
প্রশ্ন:
পরিবেশ কী?
উত্তর:
পরিবেশের ইংরেজি প্রতিশব্দ Environment। যার অর্থ পরিবেষ্টন করা বা ঘেরা। সাধারণভাবে, মানুষের চারপাশের সকল কিছুকেই পরিবেশ বলে।
প্রশ্ন:
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর:
৫ জুন।
