Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা নেই?

বরিশাল ও ঢাকা বিভাগ। [ব্যাখ্যা: ২০১৫ সালে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগ আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বিভাগের সঙ্গে ভারতের সীমানা সংযোগ আর নেই। উল্লেখ্য যে, বর্তমানে ঢাকা বিভাগে ১৩টি জেলা এবং ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা রয়েছে।]
১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

২৪ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে প্রথমবার ব্যাংকাস্যুরেন্সের অনুমতি দেয়?

উত্তর:
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংককে।
প্রশ্ন:

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পায় কোন প্রতিষ্ঠান?

উত্তর:
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE); সনদ লাভ ২০ মার্চ ২০২৪।
প্রশ্ন:

২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?

উত্তর:
হস্তশিল্পজাত পণ্য।