Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

ঢাকা প্রথম কত সালে রাজধানীর মর্যাদা লাভ করে?

মোঘল আমলে ১৬০৮ সালে সুবাদার ইসলাম খান বাংলার সুবাদার নিযুক্ত হন এবং তিনি ১৬১০ সালে ঢাকায় প্রবেশ করেন। অতঃপর তিনি 'ঢাকা'-এর নাম পরিবর্তন করে তৎকালীন সম্রাটের নামানুসারে 'জাহাঙ্গীরনগর' নামকরণ করে এটিকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন। এর ফলে ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে।
১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল কবে সামরিক আইন জারি করে?

উত্তর:
৩ ডিসেম্বর ২০২৪ (পরবর্তীতে প্রত্যাহার করা হয়)।
প্রশ্ন:

'স্টর্ম শ্যাডো' কী?

উত্তর:
স্টর্ম শ্যাডো হলো একটি অ্যাংলো-ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পরিসীমা প্রায় ২৫০ কিমি। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে 'স্ক্যাল্প' বলে।