সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসনে জয়লাভ করে?
১৬৭ টি আসন। (আওয়ামী লীগ জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের অংশের ১৬৯টি আসনের ১৬৭টি আসনে জয়লাভ করে। এর মাঝে ১৬০টি ছিল সাধারণ আসন এবং ৭টি ছিল সংরক্ষিত মহিলা আসন)
১ জানুয়ারি ২০২৪
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তর:
ঢাকায়। (কিন্তু পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন বসে-করাচিতে)
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন?
উত্তর:
ইস্কান্দার মির্জা কর্তৃক ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম কে, কবে সামরিক আইন জারি করেন?
উত্তর:
ইস্কান্দার মির্জা, ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:
আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন?
উত্তর:
১৯৫৮ সালে।
প্রশ্ন:
'মৌলিক গণতন্ত্রের' প্রবর্তক কে?
উত্তর:
আইয়ুব খান।
প্রশ্ন:
প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর:
১৯৪৭ সালে। [সূত্র: বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৪৭), ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। উল্লেখ্য, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৬৫ দিতে হবে।]
প্রশ্ন:
প্রথম পাক-ভারত যুদ্ধের কারণ কী ছিল?
উত্তর:
পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের চেষ্টা।
প্রশ্ন:
যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উত্তর:
১৯৫৩ সালের, ০৪ ডিসেম্বর।
প্রশ্ন:
১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন তথা যুক্তফ্রন্টের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:
১৯৫৪ সালের ৮ মার্চ।
প্রশ্ন:
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে, কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর:
০৩ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।
