Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল?

৩১০ টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসন এবং ১০ টি আসন ছিল মহিলাদের জন্য সংরক্ষিত।
১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন?

উত্তর:
ইস্কান্দার মির্জা কর্তৃক ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:

পাকিস্তানের প্রথম কে, কবে সামরিক আইন জারি করেন?

উত্তর:
ইস্কান্দার মির্জা, ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:

প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়?

উত্তর:
১৯৪৭ সালে। [সূত্র: বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৪৭), ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। উল্লেখ্য, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৬৫ দিতে হবে।]
প্রশ্ন:

প্রথম পাক-ভারত যুদ্ধের কারণ কী ছিল?

উত্তর:
পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের চেষ্টা।
প্রশ্ন:

যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

উত্তর:
১৯৫৩ সালের, ০৪ ডিসেম্বর।
প্রশ্ন:

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে, কার নেতৃত্বে গঠিত হয়?

উত্তর:
০৩ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।