সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
Butterfly effect কী?
বাটারফ্লাই ইফেক্ট (butterfly effect) বা 'প্রজাপতি প্রভাব' বলতে বোঝায় কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে বৃহদাকার প্রভাব সৃষ্টি। কোনো একটি স্থানের ক্ষুদ্র ক্রিয়ার ফলে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় বড় ধরনের ঘটনার সৃষ্টি হয়। যা 'বাটারফ্লাই ইফেক্ট' নামে পরিচিত। এ নামটি মূলত এসেছে প্রজাপতির ডানা থেকে। যুক্তরাষ্ট্রের ম্যাথমেটিশিয়ান ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ এটিকে জনপ্রিয় করে তোলেন।
৫ জুলাই ২০২৬
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোনগুলো গ্রিনহাউস গ্যাস?
উত্তর:
মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প।
প্রশ্ন:
পৃথিবীর 'প্রাকৃতিক সৌরপর্দা' হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
উত্তর:
ওজোনস্ফিয়ার।
প্রশ্ন:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী?
উত্তর:
কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন:
রন্টজেন কীসের একক?
উত্তর:
তেজস্ক্রিয়তা বিকিরণের পরিমাণ (এক্স-রে ও গামা রশ্মির এক্সপোজার একক)।
প্রশ্ন:
GPU-এর পূর্ণরূপ কী?
উত্তর:
Graphics Processing Unit।
প্রশ্ন:
কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?
উত্তর:
Registers।
প্রশ্ন:
CPU কোন address generate করে?
উত্তর:
logical address।

