Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম কী?

এটি মূলত আমদানি-রপ্তানি শুল্কায়নের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। UNCTAD দ্বারা ডিজাইনকৃত অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (ASYCUDA) হলো আধুনিক স্বয়ংক্রিয় পরিবেশে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণ কার্যক্রমের জন্য একটি সমন্বিত শুল্ক ব্যবস্থাপনা ব্যবস্থা। আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লেনদেনসহ স্পর্শকাতর অনেক তথ্য-উপাত্ত থাকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। এটি ১৯৯৩ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০২টি দেশে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে।
৫ জুলাই ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

পেরিগ্রিন কী?

উত্তর:
৮ জানুয়ারি ২০২৪ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করা মার্কিন নভোযান।
প্রশ্ন:

HD 63433d কী?

উত্তর:
পৃথিবীর কাছাকাছি একই আকারের একটি গ্রহ।
প্রশ্ন:

সৌরজগতের বিভিন্ন গ্রহের উপগ্রহ বা চাঁদ সংখ্যা কত?

উত্তর:
শনি: ১৪৬টি, বৃহস্পতি: ৯৫টি, ইউরেনাস: ২৮টি, নেপচুন: ১৬টি, মঙ্গল: ২টি, পৃথিবী: ১টি।
প্রশ্ন:

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কে আবিষ্কার করেন?

উত্তর:
প্রকৌশলী গুরদীপ সিং পাল (১৯৯৬ সালে)।