সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
টাকার মান কীভাবে নির্ধারণ করা হয়?
প্রাথমিক ভাবে যে কোনো রাষ্ট্রের অর্থের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় তার যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে। তবে সাধারণত টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতা দিয়ে। টাকার মূল্য নির্ধারণের কিছু প্রধান উপায়- ১. সোনার মান, ২. মুদ্রাস্ফীতি, ৩. টাকার চাহিদা ও সরবরাহ, ৪. সুদের হার, ৫. বাণিজ্যে ভারসাম্য, ৬. আন্তর্জাতিক বাজার, ৭. সরকারের নীতি। এসব কারণ বিবেচনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্য নির্ধারণ করে থাকে।
৫ জুলাই ২০২৬
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
পারমাণবিক বোমা তৈরি হয় কোন ধাতু দিয়ে?
উত্তর:
ইউরেনিয়াম।
প্রশ্ন:
তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
উত্তর:
হেনরি বেকেরেল।
প্রশ্ন:
তেজস্ক্রিয়তার একক কী?
উত্তর:
বেকেরেল।
প্রশ্ন:
আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে?
উত্তর:
সিটিস্ক্যানে।
প্রশ্ন:
জীবাণু ধ্বংস করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর:
অতিবেগুনি রশ্মি।
প্রশ্ন:
কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
উত্তর:
নাইট্রিক অক্সাইড (NO)।
প্রশ্ন:
ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তর:
স্ট্রাটোমণ্ডল।
প্রশ্ন:
বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
উত্তর:
ট্রপোমণ্ডল।
প্রশ্ন:
গ্রিনহাউস কী?
উত্তর:
কাচের তৈরি ঘর।
প্রশ্ন:
বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
উত্তর:
০.৯৩%

