সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
The university of Pakistan that has launched a fellowship program for Bangladeshi students
University of Lahore
১ মার্চ ২০২৫
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় পূর্ব-বাংলার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কে?
উত্তর:
মো: আজফার।
প্রশ্ন:
কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর:
শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
প্রশ্ন:
২১-দফার প্রথম দফা কী ছিল?
উত্তর:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
উত্তর:
নৌকা।
প্রশ্ন:
১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন (যুক্তফ্রন্টের নির্বাচন) এর সময় পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল?
উত্তর:
মোট ৩০৯টি আসন। এর মধ্যে ২৩৭টি মুসলিম আসন এবং ৭২টি আসন অমুসলিদের জন্য সংরক্ষিত ছিল।
প্রশ্ন:
যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
উত্তর:
পূর্ব-বাংলার প্রাদেশিক পরিষদের ৩০৯টি আসনের মধ্যে সংরক্ষিত আসনসহ মোট ২৩৬টি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট। তবে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছাড়া ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে এবং অমুসলিদের জন্য সংরক্ষিত ৭২টি আসনের মধ্যে ১৩টি আসন লাভ করে যুক্তফ্রন্ট।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের নেতৃত্বে কারা ছিলেন?
উত্তর:
শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আতাহার আলী এবং হাজী মোহাম্মদ দানেশ। তবে যুক্তফ্রন্টের সমন্বয় হিসেবে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেন?
উত্তর:
গোপালগঞ্জ আসন থেকে।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
উত্তর:
কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী।

