সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
উত্তর:
পূর্ব জার্মানি।
প্রশ্ন:
ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান পঠন-পাঠন কে নিষিদ্ধ করেন?
উত্তর:
মেটারনিখ।
প্রশ্ন:
মিনহাজ উদ্দিন সিরাজ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির মৃত্যুর প্রায় কত বছর পর বাংলায় আসেন?
উত্তর:
৪০ বছর পর।
প্রশ্ন:
১৯১০ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল?
উত্তর:
কলকাতা।
প্রশ্ন:
ইউরোপে সংঘটিত ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল কত ছিল?
উত্তর:
১৬১৮-১৬৪৮।
প্রশ্ন:
কার সময়ে ইংরেজি সাহিত্যের বিকাশ হয়েছিল?
উত্তর:
রাণী এলিজাবেথ।
প্রশ্ন:
ইওয়াজ খলজীর শাসনকেন্দ্রের নাম কী ছিল?
উত্তর:
লখনৌতি।
প্রশ্ন:
সামরিক বিভাগে দুর্নীতি দূর করার জন্য 'হুলিয়া' ও 'দাগ' নামে দুটি ব্যবস্থার প্রচলন করেন কোন সুলতান?
উত্তর:
আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:
দ্বি-জাতিতত্ত্বের ফল কী ছিল?
উত্তর:
১৯৪০ সালের লাহোর প্রস্তাব।
প্রশ্ন:
ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়?
উত্তর:
বেনিতো মুসোলিনিকে।
