আন্তর্জাতিক বিষয়াবলী (প্রশ্নোত্তর)

​গাজায় হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির অবস্থা কী?

৩০ জুলাই বোর্ড অব পিস ঘোষণা করে, হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এটি বড় ঘটনা ছিল, কারণ গাজার কোনো সশস্ত্র গোষ্ঠীর এই প্রথম নিরস্ত্র হতে রাজি হওয়া। কিন্তু বাস্তবায়ন সহজ নয়। ভারী অস্ত্র সমর্পণ ও সুড়ঙ্গ অকার্যকর করার কাজ পরে হবে এবং তাতে ২০০ থেকে ৩৫০ দিন লাগতে পারে। ইসরায়েল খসড়াটিকে অগ্রহণযোগ্য বলেছে। এক বছর পূর্তির পর পরিস্থিতি নিয়ে ৮ অক্টোবরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ও তাঁর ডানপন্থী সরকারের প্রতিরোধ পুনর্গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হামাস নিরস্ত্র হতে রাজি হওয়ার পর ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতা পরিকল্পনার নিন্দাও শুরু করেছেন। ইসরায়েলে নির্বাচনের আগে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠছে।

১৪ অক্টোবর ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

ASEAN এর পূর্ণরূপ কী?

উত্তর:
Association of Southeast Asian Nations
প্রশ্ন:

ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:
জাকার্তা ইন্দোনেশিয়া
প্রশ্ন:

ASEAN এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ও কী কী?

উত্তর:
৫টি (মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ও ফিলিপাইন)
প্রশ্ন:

ASEAN এর বর্তমান সদস্য দেশ কয়টি এবং সর্বশেষ সদস্য দেশ কোনটি?

উত্তর:
১০টি; সর্বশেষ সদস্য দেশ কম্বোডিয়া (১৯৯৯)