খেলাধুলা (প্রশ্নোত্তর)

আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন কে?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আহমেদাবাদে ফাইনালে তারা গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। গুজরাট করেছিল ১৫৫/৮, ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৫০ করেন। জবাবে বিরাট কোহলি ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন, আর ২৫ বলে ফিফটি করে আইপিএল ফাইনালের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। ম্যাচসেরাও তিনিই। রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। পার্পল ক্যাপ পেয়েছেন গুজরাটের কাগিসো রাবাডা, ২৯ উইকেট নিয়ে।

১৫ অক্টোবর ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর কত?

উত্তর:
৩৪৯/৬ (২০২৩ সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে)
প্রশ্ন:

বাংলাদেশ প্রথম কবে বিশ্ব অলিম্পিক গেইমসে অংশগ্রহণ করে?

উত্তর:
১৯৮৪ সালে ২৩ তম অলিম্পিক গেইমসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস।
প্রশ্ন:

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি-এর উৎপত্তি কোন দেশে?

উত্তর:
ভারতে (ভারতের তামিলনাড়ু রাজ্যে)।