সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

২০২৬ সালে স্যাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি?

সেঁজুতি সাহা।

শেয়ার :

১ জুন ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

মরিচের ঝাল নির্ধারণের যন্ত্রের নাম কী?

উত্তর:
স্কোভাইল স্কেল। এ স্কেলের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফার্মাসিস্ট উলবার স্কোভাইল। তার নামানুসারে নামকরণ করা হয় স্কোভাইল স্কেল। মরিচ কতটুকু ঝাল এটি পরিমাপের জন্য একটি একক রয়েছে। এ এককের নাম স্কোভাইল হিট ইউনিট (SHU)।
প্রশ্ন:

Butterfly effect কী?

উত্তর:
বাটারফ্লাই ইফেক্ট (butterfly effect) বা 'প্রজাপতি প্রভাব' বলতে বোঝায় কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে বৃহদাকার প্রভাব সৃষ্টি। কোনো একটি স্থানের ক্ষুদ্র ক্রিয়ার ফলে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় বড় ধরনের ঘটনার সৃষ্টি হয়। যা 'বাটারফ্লাই ইফেক্ট' নামে পরিচিত। এ নামটি মূলত এসেছে প্রজাপতির ডানা থেকে। যুক্তরাষ্ট্রের ম্যাথমেটিশিয়ান ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ এটিকে জনপ্রিয় করে তোলেন।
প্রশ্ন:

পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ার পর মারা যায় কেন?

উত্তর:
প্রজনন মৌসুমে পুরুষ ঘাসফড়িং অতিরিক্ত মিলনের কারণে দেহের সব শক্তি হারিয়ে ফেলে। তাই তাদের দেহের ইমিউন সিস্টেম দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অক্ষম হয়ে পড়ে। আবার স্ত্রী ঘাসফড়িং একসাথে দুই শতকের অধিক ডিম পাড়ার কারণে এদের মৃত্যু ঘটে। অর্থাৎ প্রজননের সময় পুরুষ ও ডিম পাড়ার পর স্ত্রী ঘাস ফড়িং মারা যায়।
প্রশ্ন:

প্রসিকিউটরের কাজ কী?

উত্তর:
প্রসিকিউটর (prosecutor) অর্থ অভিশংসক বা একজন আইনি কর্মকর্তা যিনি কাউকে অপরাধ করার জন্য অভিযুক্ত করেন। প্রসিকিউটর ফৌজদারি মামলায় আসামিদের বিচারের আওতায় আনার জন্য একজন কর্মকর্তা। প্রসিকিউটরের কাজ হলো অপরাধী বা সন্দেহভাজনদের নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার করা।
প্রশ্ন:

চাপের একক atm বলতে কী বোঝায়?

উত্তর:
সমুদ্রপৃষ্ঠে ৪৫° অক্ষাংশে (০°C উষ্ণতায়) প্রমাণ অভিকর্ষজ ত্বরণে ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা ১ অ্যাটমোসফিয়ার (atm) চাপ বলে।
প্রশ্ন:

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম কী?

উত্তর:
এটি মূলত আমদানি-রপ্তানি শুল্কায়নের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। UNCTAD দ্বারা ডিজাইনকৃত অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (ASYCUDA) হলো আধুনিক স্বয়ংক্রিয় পরিবেশে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণ কার্যক্রমের জন্য একটি সমন্বিত শুল্ক ব্যবস্থাপনা ব্যবস্থা। আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লেনদেনসহ স্পর্শকাতর অনেক তথ্য-উপাত্ত থাকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। এটি ১৯৯৩ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০২টি দেশে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে।
প্রশ্ন:

অপারেশন মেঘদূত সম্পর্কে জানতে চাই?

উত্তর:
অপারেশন মেঘদূত ছিল ভারতের জম্মু কাশ্মির রাজ্যের সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর অভিযানের কোড নাম। ১৩ এপ্রিল ১৯৮৪ সিয়াচেন হিমবাহ ও তার সংলগ্ন এলাকায় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এ অভিযান সংঘটিত হয়। এই অভিযানের ফলে সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণি এলাকা ভারতের অধিকারে আসে। অপরদিকে পাকিস্তান সালতোরো পর্বতশ্রেণির পশ্চিমদিকে অবস্থিত হিমবাহ উপত্যকাগুলো অধিকার করে।
প্রশ্ন:

টাকার মান কীভাবে নির্ধারণ করা হয়?

উত্তর:
প্রাথমিক ভাবে যে কোনো রাষ্ট্রের অর্থের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় তার যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে। তবে সাধারণত টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতা দিয়ে। টাকার মূল্য নির্ধারণের কিছু প্রধান উপায়- ১. সোনার মান, ২. মুদ্রাস্ফীতি, ৩. টাকার চাহিদা ও সরবরাহ, ৪. সুদের হার, ৫. বাণিজ্যে ভারসাম্য, ৬. আন্তর্জাতিক বাজার, ৭. সরকারের নীতি। এসব কারণ বিবেচনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্য নির্ধারণ করে থাকে।