Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৯তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসবাংলাদেশ৩ আগস্ট, ২০১৮
ফিরে যান

প্রতাপ আদিত্য কে ছিলেন?

ক

বাংলার বারো ভূইঞাদের একজন

খ

রাজপুত রাজা

গ

বাংলার শাসক

ঘ

মোগল সেনাপতি

সঠিক উত্তর:ক.

বাংলার বারো ভূইঞাদের একজন

বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বার ভূইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রতাপাদিত্য বার ভূইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।

সম্পর্কিত প্রশ্ন সমূহ