Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসবাংলা৩০ মে, ২০১৯
ফিরে যান

উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

ক

ময়মনসিংহ গীতিকা

খ

ইউসুফ জুলেখা

গ

পদ্মাবতী

ঘ

লাইলী মজনু

সঠিক উত্তর:ক.

ময়মনসিংহ গীতিকা

বাংলাদেশে লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যথা ১. নাথগীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ও ৩. পূর্ববঙ্গ গীতিকা। 'ময়মনসিংহ গীতিকা'র পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং তা সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন। পুঁথি সাহিত্যের অন্তর্গত 'ইউসুফ জোলেখা', 'পদ্মাবতী' ও 'লাইলী মজনু' কাব্যের রচয়িতা যথাক্রমে ফকির গরীবুল্লাহ, আলাওল ও দৌলত উজির বাহরাম খান। উল্লেখ্য, 'ইউসুফ জোলেখা' নামে শাহ মুহম্মদ সগীর ও আবদুল হাকিমও কাব্য রচনা করেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ