'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি'
চরণ দুটির রচয়িতা কে?
চণ্ডীচরণ মুনশী
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মদনমোহন তর্কালঙ্কার
মদনমোহন তর্কালঙ্কার
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।' চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত। ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিনী' ও 'বাসবদত্তা' কাব্যগ্রন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ গ্রন্থ। এ গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব, রাতি পোহাইল।'

